শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীতে পাঁচ শতাধিক কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করেছে কৃষক দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৯৭ Time View

গাজী হানিফ, ফেনী প্রতিনিধি : ফেনী জেলা জাতীয়তাবাদী কৃষক দল সোনাগাজী উপজেলার পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ডে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করেছে।

রবিবার (২৯ জুন) বিকেলে সোনাগাজী পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচ শতাধিক কৃষকের মাঝে উন্নতজাতের আমনের বীজ বিতরণ করা হয়।

ফেনী জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছু উদ্দিন খোকনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দল নেতা নূর করিম, শেখ আনোয়ার, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বকর সিদ্দিক মারুফ, বিএনপি নেতা মোজাম্মেল হক মাসুদ প্রমূখ।

অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার প্রান্তিক পাঁচ শতাধিক কৃষকদের মাঝে ব্রি ধান ৯৪, ব্রি ধান ১০৩, ব্রি হাইব্রিড ৬ ও ব্রিরি ধান ৭৮ এর উন্নত জাতের বীজ বিতরণ করা হয়। উক্ত বীজ দ্বারা প্রতিজন কৃষক এক বিঘা জমিতে চারা রোপন করতে পারবেন।

প্রধান অতিথি জয়নাল আবেদীন বাবলু বলেন, বিগত ‘২৪ এর ভয়াবহ বন্যায় এই অঞ্চলে কৃষক ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে উন্নত জাতের আমনের বীজ বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রত্যাশা এতে কৃষকদের উপকার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin