শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীতে নানান আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫০ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন ২৮শে সেপ্টেম্বর সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় উপজেলা কার্যালয়ে মিলিত হয়।

বিকেল পাঁচটায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল কবির ফয়েজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদ ভুলুমিয়া, এডভোকেট নাছির উদ্দিন বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, জহিরুল আলম জহির, মোশাররফ হোসেন বাদল, এমএ হোসেন, ইসহাক খোকন,

আরো উপস্থিত ছিলেন- পৌর আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, সাধারন সম্পাদক মীর এমরান সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন- হাফেজ ফয়েজ আহম্মেদ। শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিবস উপলক্ষ্যে কেক কাটা হয়।

এছাড়াও সোনাগাজী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কেক কাটা, মঙ্গলকান্দি ইউনিয়ন ছাত্রলীগের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও কেক কাটা, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ বৃক্ষরোপন ও কেক কাটা, নবাবপুরে কেককাটা সহ সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin