শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সোনাগাজীতে নানান আয়োজনে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৬২৪ Time View

গাজী মোহাম্মদ হানিফ, সোনাগাজী, ফেনী : ফেনীর সোনাগাজীতে নানান আয়োজনে ২৩শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৩শে জুন সকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, মিলাদ মাহফিল, কোরান খতম, কেককাটা, আলোচনাসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক’র সভাপতিত্ব ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

এতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্য ঘোষিত উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, সহসভাপতি এম এ মজিদ ভুলুমিয়া, শেখ মোঃ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন চেয়ারম্যান, নুরুল আফছার, সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম মামুন, রূপম শর্মা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন,

আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টু চেয়ারম্যান, যুবলীগ নেতা ওমর ফারুক কামরুল, শিমুল মোমিন, আবদুল হালিম সোহেল ভূঞা, মোঃ আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা সুলতান আহমদ, ইব্রাহিম খলিল, আরিফ ভূঞা, বাহার উদ্দিন ভূঞা, এবি ছিদ্দিক দুলাল, আমজাদ হোসেন বিপ্লব, আকবর হোসেন, কাউন্সিলর মোঃ মোস্তফা, আইয়ুব আলী খান, সেচ্ছাসেবক লীগ নেতা ডাঃ সারোয়ার রায়হান, নুরুল করিম সাইফুল, ছাত্রলীগ নেতা শাহীন আলম, হেলাল উদ্দিন সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী সহ সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।

আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথক আয়োজনে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রতিবন্ধী সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ এর সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন- মেয়র খোকন। এতে ২শতাধিক গরীব অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin