শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের কমিটি গঠন,হাবীবুর রহমান আহবায়ক – মহসিন সদস্য সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩০৫ Time View

জাকির হোসেন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী যুবদলকে সক্রীয় ও সুসংগঠিত করতে উপজেলার ৩ নং সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়েছে। বানারীপাড়া উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাবীবুর রহমান হাওলাদারকে আহবায়ক, মোঃ মহসিনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে মোঃ শহিদুল ইসলামকে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং কামাল ফকির, শামীম মৃধা, মিজানুর রহমান সজিব, হেমায়েত হোসেন সহ ১৮ জনকে যুগ্ন আহবায়ক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়। সৈয়দকাঠি ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষনা করায় নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বানারীপাড়া ও উজিরপুরের বিএনপি’র একমাত্র কান্ডারী এস শরফুদ্দিন আহমেদ সান্টুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বরিশাল জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, বানারীপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ সাব্বির আহমেদ সুমন হাওলাদার ও সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা সৈয়দকাঠি যুবদল জীবনের সর্বোচ্চ দিয়ে মা ও মাটিকে রক্ষা করবো। তারা বলেন আমাদের নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টুর হাতকে শক্তিশালী করতে সর্বদা রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin