শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাইবার নিরাপত্তা মামলায় লক্ষ্মীপুরের পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলায় লক্ষ্মীপুরের পল্লিবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লক্ষ্মীপুর সদর থানা থেকে মাইক্রোবাসে করে তাকে ঢাকার খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর মডেল সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঝলক মোহন্ত।
এর আগে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় লক্ষ্মীপুরের পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin