সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

সাংবাদিক অধিকার আন্দোলনের নেতা আবু জাফরের ৫১তম জন্মবার্ষিকী ১২ অক্টোবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সভাপতি আহমেদ আবু জাফরের ৫১তম জন্মবার্ষিকী ১২ অক্টোবর। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে মফস্বল সাংবাদিকদের নানা সমস্যা সম্ভাবনার ১৪ দফা দাবি নিয়ে কাজ করার মধ্য দিয়ে তিনি সাংবাদিক সমাজে আস্থা এবং পরিচিতি অর্জন করেছেন।

আহমেদ আবু জাফর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ২০১৩ সালে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। পরবর্তী সময়ে সংগঠনটির নেতৃত্ব ও নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিশেষ করে মফস্বল সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে তিনি দায়িত্বশীল ভুমিকা পালন করছেন। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনাগুলোর প্রতিকার নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন তিনি। জাতীয় গণমাধ্যম সপ্তাহের উদ্যোক্তাও তিনি।

সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত দায়িত্বশীলতা এবং সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়েও তিনি কাজ করছেন। ২০২২ সালে ৩০ টি জাতীয় ভিত্তিক সাংবাদিক সংগঠনের সমন্বয়ে গড়ে তোলেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এ্যাবজা)।

তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং তাঁদের অধিকার আদায়ে সাংগঠনিক উদ্যোগ জোরদার করা তাঁর কার্যক্রমের অন্যতম ক্ষেত্র।

তিনি মিডিয়া ক্যানভাস ম্যাগাজিন ও বাংলা পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠিতে তার জন্ম এবং এখানেই তার বেড়ে ওঠা। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে মেয়ের পিতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin