শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকি : সাংবাদিকদের ক্ষুব্দ প্রতিক্রিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০৬ Time View

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে সাধারন মানুষকে বিভিন্ন অপ-কৌশলে জিম্মি করে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, চাঁদাবাজি, পাটোয়ারীরহাট ইউনিয়নের আহবায়ক বিএনপি নেতা আবদুর রাজ্জাক এর উপর অতর্কিত হামলার সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক দৈনিক দর্পণ২৪.নেট এর সম্পাদক ও প্রকাশক উপজেলা প্রেস ক্লাব এর অর্থ বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিনকে প্রকাশ্যে পেটে ছুরি ডুকিয়ে হত্যার হুমকি দিয়েছে কমলনগরের শীর্ষ সন্ত্রাসী হেলাল পলোয়ান। এ ব্যপারে ক্ষুব্ধ কেন্দ্রীয় মফাস্বল সাংবাদিক ফোরামসহ জেলা ও উপজেলার সাংবাদিক মহল।

বিশেষ সুত্রে জানা যায়,কমলনগর থানার একটি রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে হেলাল পলোয়ান নামীয় ঐ শীর্ষ সন্ত্রাসী তার সকল অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। কোন মামলার গ্রেফতারী পরোয়ানা থাকলেও দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।

এ ব্যাপারে সদ্য একটি মামলার বাদী আবদুর রাজ্জাক তালুকদার বলেন, এই শীর্ষ সন্ত্রাসীর নামে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্তেও কোন কিছুর তোয়াক্কা না করে প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে তাকে কমলনগর থানার অফিসার ইনচার্জ গ্রেফতার দুরের কথা তার ব্যবহারীত অবৈধ জব্দ করা মটর সাইকেল থানা থেকে কিভাবে ছেড়ে দিয়েছে তা জানিনা।

শীর্ষ সন্ত্রাসী হেলাল পলোয়ান এর বিরুদ্ধে অভিযোগ গত ২৯ মে (বৃহষ্পতিবার) আছরবাদ সাংবাদিক আব্বাস উদ্দিনকে ধারালো ছুরি দেখিয়ে বলে, তোর পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে মেরে ফেলবো কেউ কিছু করতে পারবেনা হুমকি দিয়েই দ্রুত মটর সাইকেলে স্থান ত্যাগ করে। এঘটনায় সাংবাদিক আব্বাস উদ্দিন নিজের ও তার পরিবারের নিরাপত্তার জন্য কমলনগর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। যাহার ডায়রি নং – ১২৬৩

এ ব্যপারে কমলনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেন এবং হুমকির ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরামের
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
আব্বাস উদ্দিন বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সদস্য। হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এই বিষয়ে কামালনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরির আলোকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin