শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সোনাগাজীর সোনাপুর হাই স্কুলে অভিভাবক সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৬৮৯ Time View

সোনাগাজী প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২৯ শে অক্টোবর বৃহস্পতিবার, সোনাগাজীর সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয়ে অষ্টম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্কুলের সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র দে’র সঞ্চালনা ও পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক হিরণের সভাপতিত্ব অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম শফিকুল ইসলাম।

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল কাইয়ূম, আমিনুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ।

করোনা কালীন দীর্ঘসময় বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের পড়ালিখায় ব্যাঘাত সৃষ্টি হওয়ায় অভিভাবক ও শিক্ষকদের করণীয় বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। রুটিন করে সকালে ও রাতে ছাত্রছাত্রীগণ পড়ালিখা ও অনলাইন ক্লাসে মনোযোগী হওয়ার বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয়।
ফেসবুক ও ইউটিউবে সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয় পেইজ গ্রুপ ও চ্যানেলে এড হয়ে অনলাইন ক্লাস দেখার অনুরোধ জানানো হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যদের নিয়ে শীঘ্রই বাড়ীবাড়ী গিয়ে ছাত্রছাত্রীদের পড়ালিখা মনিটরিং করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক হিরণ তার বক্তব্যে ছাত্রছাত্রী ও অভিভাবকদের পড়ালিখায় মনোযোগ দেওয়া ও কোভিড-১৯ বিস্তার রোধে সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ ও উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin