শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শায় একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫৬০ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:- যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

আজ বেলা সাড়ে ১১টার সময় বাগআঁচড়া বাগুড়ি এলাকায় ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের শুভ উদ্বোধন শেষেসূধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন মাননীয় শিক্ষামন্ত্রী।

যশোর জেলা প্রশাসক জনাব মো: তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে এসময় সূধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সামাজি রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যায় নয়, শিক্ষায় গুণে ও মানের দিকে নজর দিতে হবে।

শিক্ষা ব্যবস্থার ক্রুটি খুঁজে বের করে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করতে হবে। এর আগে ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের নবনির্মিত ভবন ও কলেজ চত্বর ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এদিকে শার্শার মাটিতে শিক্ষামন্ত্রীর আগমনে দলমত নির্বিশেষে মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচছায় সীক্ত করেন কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও শার্শার আপামর জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin