শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে ফুলপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫০৬ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতি সভা ৫ অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ৪ টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার বলেন, দূর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সব ধরণে প্রস্তুতি ইতিমধ্যে থানা পুলিশ নিয়ে রেখেছে।

উপজেলার প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বিডিপির সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দুষ্কৃতিকারীরা যাতে করে পূজা মন্ডপে বিশৃঙ্খলা ও প্রতিমার ক্ষতি সাধন করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে না পারে এজন্য প্রতিটি মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দকে সার্বক্ষণিক নজরদারী রাখার জন্য তিনি আহবান জানান।

ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সন্ধ্যায় ও রাত্রে নারী ও শিশুসহ সকলের নিরাপদ-নির্বঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য টহল পুলিশের মোতায়েন করা হবে। পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা অবনতি ঘটলে জরুরী ভাবে ৯৯৯ নম্বর ও থানার মোবাইল ০১৩২০-১০৩৪৫১ নাম্বার অথবা পুলিশ পরিদর্শক ০১৩২০-১০৩৪৫২ নাম্বারে যোগাযোগ করলেই আমরা তাৎক্ষণিক চলে যাবো ঘটনা স্থলে।

এ সভায় ফুলপুর উপজেলার ৪৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব মুখর শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে সভায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, সাধারণ সম্পাদক জীবন দত্ত,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কুমার সাহা, সাধারণ সম্পাদক লক্ষণ সাহা, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন , সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক তপু রায়হান রাব্বি, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির মুকুল, পৌর ৭নং ওয়াডের কাউন্সিলর কৃষ্ণ সাহা, থানা কমিটির সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ এরং সাংবাদিকবৃন্দ।

দুর্গা পূজার প্রস্তুতি সভায় উপজেলা পূজা উদযাপন ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপের সদস্যরা ও সাংবাদিকরা বলেন, ফুলপুর যুগযুগ ধরে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা হয়ে আসছে। এবছরও শান্তিপূর্ণ ভাবে সকলের সহযোগিতায় পূজা উদযাপন হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন থানার সেকেন্ডের অফিসার মাহাবুব আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin