সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

শহীদ সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৩৪ Time View

বিশেষ প্রতিনিধি : আগামী শনিবার, ২৩ আগস্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর একটি প্রতিনিধি দল গাজীপুর ও ময়মনসিংহে শহীদ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে পথসভা ও ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবে।

শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যিনি গাজীপুরে সন্ত্রাসী হামলায় নৃশংস ভাবে নিহত হন, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং হত্যার দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। কর্মসূচির সূচি হলো: সকাল ৯:৩০টা : গাজীপুর চান্দনা চৌরাস্তায় পথসভা এবং ঘটনাস্থলকে আনুষ্ঠানিক ভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা ও বৃক্ষরোপণ।

সকাল ১০:০০টা : শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পথসভা। সকাল ১১:০০টা : ময়মনসিংহের ভালুকা চৌরাস্তা পথসভা। সকাল ১১:৩০টা : ত্রিশাল বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে।

জোহর নামাজের পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে শহীদ সাংবাদিক তুহিনের বাড়ি গিয়ে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। এসময় প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin