শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লালমাইয়ে রাইজিং ষ্টার্স ক্রিকেট ক্লাবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫৩ Time View

পি কে মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার নুরপুরে মাদককে না বলুন সুন্দর ভাবে জীবন গড়ুন এই স্লোগানকে সামনে নিয়ে রাইজিং ষ্টার্স ক্রিকেট ক্লাবের উদ্বোধন ও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার উপজেলার নুরপুর বাজার জহর ম্যানসনের হল রুমে মাদক বিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার ।

রাইজিং ষ্টারস্ এর প্রতিষ্ঠাতা জাবেদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো, কাতার প্রবাসী আনোয়ার হোসেন সুমন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, তথ্য প্রযুক্তি ও মোবাইল ফোনের বাজে দিক পরিহার করতে হবে। এ ব্যাপারে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রয়েছে। মাদক নির্মূল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin