শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লামায় খোলা জায়গায় সেপ্টিট্যাঙ্কির ময়লা ছাড়ায় বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশি বিধবা নারীর উপর হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫৭৮ Time View

বিশেষ প্রতিনিধি : লামায় খোলা জায়গায় সেপ্টিট্যাঙ্কির ময়লা ছাড়ায় বাধা দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশি বিধবা নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। (৯আগষ্ট২০২১ইং) লামা পৌরসভার ৮নং ওয়ার্ডের কলেজ পাড়ায় এই ঘটনা ঘটেছে। এনিয়ে পরস্পর বিরুধী ২টি অভিযোগ হয়েছে লামা থানায়।

জানাগেছে, পাশাপাশি বসবাস করছেন মরহুম আলাউদ্দিনের বিধবা স্ত্রী ও ওমর ফারুক প্রকাশ বেচু।প্রতিবেশিরা জানায়, ওমর ফারুখ প্রায় সময় তার বাসার সেপ্টিট্যাঙ্কির ময়লা ছেড়ে দেয়। এতে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে-পরিবেশ দূষিত হয়।এনিয়ে প্রতিবেশিরা অস্বস্তিকর অবস্থায় রয়েছেন। ৯ আগষ্ট কারোর অনুরোধ তোয়াক্কা না করে ওমর ফারুখ হালকা বিস্টির মধ্যে টয়লেটের গেইটবল খুলে দেয়।ওই সময় প্রতিবেশি বিধবা খদিজা বেগম পরিবেশ দূষনের বিষয়টি মনে করিয়ে এমনটা না করার জন্য বলে। এ নিয়ে উভয়ের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে খদিজা বেগমের চুলের মুঠি ধরে তাকে স্বজোরে কিল-ঘুসি লাথি মেরে মাটিতে পেলে দেয়।

জানাযায়, দু’জনের ধস্তাধস্তির এক পর্যায়ে পা পিছলে উমর ফারুখ মাটিড়ে পড়ে কাচের প্লেট ভাঙ্গা টুকরার ঘর্ষনে হাতের বাহুতে আঘাত প্রাপ্ত হয়।লামা হাসপাতালে ভর্তি আহত বিধবা খদিজা ও ওমর ফারুখ বেচুর সাথে কথা হয়।

আহত বিধবা খদিজা জানান, “উমর ফারুখ আমাকে অসহায় পেয়ে বেদম প্রহার ও শ্লীলতা হানী করেছে”। সে আরো জানায়, তার স্বামী মৃত্যুর পর থেকে, ভূ-সীমানা ঠেলাসহ নানা ধরনের অবিচার করে চলছে উমর ফারুখ বেচু। এ ঘটনায় লামা থানায় অভিযোগ করেছে নির্যাতিত নারী বিধবা খদিজা বেগম।অপর দিকে উমর ফারুখ বলেন, বাড়ির পাশের ড্রেন পরিষ্কার করতে গেলে খতিজা বেগম তাকে গালি দেয় এবং জুতা ছুড়ে মারে। ” কথা কাটাকাটির এক পর্যায়ে খতিজা বেগম আমাকে দা দিয়ে কুপিয়ে জখম করে”। এই ঘটনায় ওমর ফারুখ বেচুও লামা থানায় মামলা করেছে।

এদিকে প্রত্যক্ষদর্শী একজন জানান, উমর ফারুখ মহিলাটিকে বেদম প্রহার করে। প্রথম দফা হামলার পর মহিলাটি ২য় বার হামলা থেকে নিজেক রক্ষা করতে হাতে থাকা একটি প্লেট ছুড়ে মারে। এতে বেচু আঘাত প্রাপ্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশি এই প্রত্যক্ষদর্শী আরো জানান, বেচু প্রায় সময় টয়লেটের গেইটবল খোলে ময়লা ছেড়ে দিয়ে পরিবেশ খারাপ করে তোলে।প্রতিবেশি মহিলারা জানান, ওমর ফারুখের চাল-চলনে সব সময় অশ্লীলতা প্রকাশ পায়। একজন নারীর প্রতি নির্দয়, হীংস্র ও অশ্লীল আচরনের বিচার দাবী করেছেন প্রতিবেশিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin