রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুর-৪ আসনে বিজয় ছিনিয়ে নিলেন স্বতন্ত্র প্রার্থী – আবদুল্লাহ আল মামুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ Time View

কমলনগর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনে বেসরকারি ফলাফলে জোট প্রার্থী জাসদের মোশারফ হোসেনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।

এছাড়া আবদুস সাত্তার সহ ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। রোববার রাতে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ ভোট বেশি পেতে হবে। এ আসনে ৮৯ হাজার ৭শত ৫৯ ভোট কাস্টিং হয়েছে। জামানত রক্ষার জন্য আবদুস সাত্তার সহ ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রয়োজন ছিল ১১ হাজার ২২০ ভোট। কিন্ত আবদুস সাত্তার রকেট প্রতীকে পেয়েছেন মাত্র ৬৪৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ সোলায়মান একতারা প্রতীকে পেয়েছেন ৩২০ ভোট,স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম তবলা প্রতীকে ৩৫৫ ও ট্রাক প্রতীকে ইস্কান্দার মির্জা শামীম ৭৪৭৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

জানা যায়,নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ফলে লক্ষ্মীপুর-৪ আসনে ৪ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

এ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাসদের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৮১০ ভোট।

রোববার ৭ই (জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। কেন্ত্র থেকে আসা ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক লক্ষ্মীপুর রাতে ফলাফল ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin