শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ক দ্রুত ৪ লেনে উন্নীতকরণের দাবিতে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২২৯ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে ৪ লেনে উন্নীত করার দাবি জানিয়েছে জেলা জামায়াত। বুধবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে বলা হয়, লক্ষ্মীপুর থেকে চৌমুহনী পর্যন্ত সড়কটি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন এই পথে লক্ষাধিক মানুষ চলাচল করে। একইসাথে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য এবং রোগী পরিবহনের প্রধান সড়ক।

তবে এই সড়কের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের চাপে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। এতে প্রাণহানিও ঘটছে।

সরকারি অবহেলার কারণে এই সড়ক ছাড়া লক্ষ্মীপুরবাসীর চলাচলের আর কোনো বিকল্প সড়ক নেই। এমনকি নেই কোনো রেলপথ বা আকাশপথ। জেলার অন্তত ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে সড়ক ও জনপথ বিভাগ থেকে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি ৪ লেনে উন্নীত করার একটি প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়। এতে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২৬৬ কোটি টাকা। তবে এরপরও এখনো প্রকল্পটি অনুমোদন পায়নি।

গত ৩ বছরে এই সড়কে ৫৯ জন লোকের মৃত্যু এবং ৪০টি দূর্ঘটনা ঘটেছে। আহত হয়েছে অসংখ্য মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin