শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় প্রবাসীর ভাইকে মারধর

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪৫ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রাজনৈতিক প্রতিহিংসায় আবদুল মুকিত (৪২) নামে এক যুবককে মারধর করেছে দুবৃর্ত্তরা। এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় মুকিতকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এর আগে আওয়ামীলী কর্মীদের হুমকিতে মুকিতের ভাই শামিম এলাকা ছাড়া হয়ে দীর্ঘদিন থেকে প্রবাসে জীবনযাপন করছে। স্থানীয়রা বলছে, মুকিত ও তার পরিবার এলডিপি সমর্থন করায় আওয়ামীলীগ কর্মীদের হামলার শিকার হয়েছে একাধিকবার। রোববার দুপুরে মুকিত ও তার পরিবার নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন।

আহত আবদুল মুকিত সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হালিম মাস্টার বাড়ির বাসিন্দা আবদুল কাদেরের ছেলে।

আহত মুকিত জানায়, আওয়ামীলীগের দুবৃর্ত্তরা তার কাছে তার প্রবাসী ভাইয়ের অবস্থান জানতে চান। তিনি তার ভাইয়ের বিষয়ে কিছুই না বলায় নিষ্ঠুরভাবে তাকে মারধর করে। এসময় তার পরিবারকে হত্যার হুমকিও দেন ওই দুবৃর্ত্তরা। তবে মুখোশ থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।

আহতের বড় আব্দুল মোক্তাদির বলেন যে, আওয়ামীলীগ এবং শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, কিন্তু তাদের কর্মীরা এখনও তান্ডব চালাচ্ছে। তারা এখন তাদের বিরোধী দলকে দোষারোপ করে প্রতিশোধ নিচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে তার ছোট ভাই দেশ ছাড়তে বাধ্য হয় বলেও জানান। এলডিপি সমর্থন করার দায়ে এখন তার পরিবারের বাকি সদস্যদের তারা হামলা করছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত মুকিতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এঘটনায় থানায় এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin