শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে প্রবাসীর বাগান দখল ও গাছ কেটে বিক্রি’র অভিযোগ বিএনপি নেতা’র বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩৪ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চর চামিতা গ্রামের প্রবাসী প্রবাসী আবু বকর শিবলু ও মাসুদ পরিবারের সম্পত্তি দখল করে বাগানের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাকিয়ান মুরাদ বিরুদ্ধে। তবে বিএনপি নেতা মুরাদের দাবি এটি তাদের সম্পত্তি গত ৫০ ধরে শিবলু ও মাসুদ পরিবার দখল করে আছে।

সোমবার ১১ আগস্ট চর চামিতা মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। একই দিন সকাল থেকে দখল করা বাগান থেকে বাঁশ সহ বিভিন্ন গাছ কেটে বিক্রি করে দেয় বিএনপি নেতা মুরাদ।

সৌদি প্রবাসী আবু বকর শিবলু একই বাড়ির মৃত – জয়নাল আবেদিন এর ছেলে। অভিযুক্ত মুরাদ একই বাড়ির মৃত – আবদুল মান্নান এর ছেলে এবং হাজির পাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

জানা যায়, প্রায় ৫০ বছর ধরে এই জমি দখলে রয়েছে প্রবাসী আবু বকর শিবলুর ও মাসুদের পরিবার পরিবার কিন্তু তারা বিদেশ যাওয়ার পর মুরাদ ও তার পরিবারের লোকজন এই জমি দখল করার পায়তারা করছে। ঘটনার দিন জোরপূর্বক প্রবাসীর জমি থেকে বাঁশ কেটে নিয়ে যায়।

প্রবাসী আবু বকর শিবলু বলেন, আমি দেশে থাকা অবস্থায় তারা এই জমি নিয়ে কোন কথা বলেনি। আমি দেশের বাহিরে আসার পর থেকে তারা আমাদের নারকেল, সুপারিসহ আমাদের বিভিন্ন জমি দখল করার চেষ্টা করছে এবং আমার মাকে হুমকি দিচ্ছে। উক্ত জমি আমার দাদী আমার বাবা জয়নাল আবদীন ও চাচা আনোয়ার হোসেনকে দলিল করে লিখে দেন আমরা উভয় পরিবার বিগত ৫০ বছর যাবত জমি ভোগ দখল করে আসছি তাছাড়া বাড়িতে আমাদের ৫০০শতাংশ জমি সবগুলোই মুরাদ জবর দখল করে রাখছে। মাসুদ পরিবার আমাদের পরিবার এবং আমার বড় জেঠাদের পরিবারের কাউকে কোন সম্পত্তির সঠিক হিসাব সে দিচ্ছে না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

জয়নাল আবেদিন এর স্ত্রী মরিয়ম বেগম বলেন, আমার ছেলে একজন প্রবাসী বাড়িতে আমি একা থাকি। আমরা গত ৫০ বছর থেকে এই সম্পত্তি ভোগ করে আসছি।

আমার বাড়িতে কোন পুরুষ না থাকায় এবং মুরাদ স্থানীয় বিএনপির নেতা হওয়ায় সুবাদে ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উক্ত সম্পত্তি জবর দখল করে। এখন বাগানের বাশ সহ অন্যান্য গাছ কেটে নিয়ে যাচ্ছে।

এদিকে মুরাদ উল্টো অভিযোগ করে বলেন, এই জমি তাদের পৈত্রিক সম্পত্তি। শিবলুর পরিবারের লোকজন ৫০ বছর ধরে জোরপূর্বক জমি দখল করে রেখেছিল। তাদের জমি থেকে গাছ কেটে নিয়েছেন বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin