শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে নবাগত ইউএনও’র সাথে আরজেএফের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৫৬ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ তৃণমূল সাংবাদিকদের বৃহৎ সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে সদর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেন এ-র সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদর উপজেলার নানা উন্নয়নমূলক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ ইমরান হোসেন এর সাথে।

এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ইমরান হোসেন বলেন- ‘সাংবাদিকদের জন্য সেবার দরজা সব সময় খোলা। আপনারা যেকোনো বিষয় জানতে চাইবেন বা কোন তথ্য জানতে চাইলে, তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।’

এসময় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সভাপতি অ আ আবীর আকাশ, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসাইন সুমন, প্রচার সম্পাদক জিহাদ হোসাইন, কার্যকরি সদস্য মোঃ আরিফ হোসেন, মোঃ জসিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ ইমরান হোসেন এর পূর্বে নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin