শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে গ্রাম্য পুলিশের হাতে জনপ্রতিনিধি লাঞ্চিত, এলাকাবাসির ক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরের দাসেরহাট এলাকায় গ্রাম্য পুলিশ রেদোয়ান হোসেনের হাতে সোলেমান নামে এক ইউনিয়ন পরিষদের সদস্য লাঞ্চিত হয়েছেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা ওই জনপ্রতিনিধিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এঘটনায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় ভুক্তভোগী সোলেমান বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ১ ফেব্রয়ারি শনিবার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর এলাকার দাসেরহাট বাজারের মন্তাজ মিয়া মার্কেটে এঘটনা ঘটে।

ভুক্তভোগী সোলেমান ওই ইউনিয়নের কমর উদ্দিন মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে ও চরশাহী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি।

অভিযুক্ত রেদোয়ান গোবিন্দপুর বড় বাড়ির সাহাব উদ্দিনের ছেলে ও একই ইউনিয়নের গ্রাম্য পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী সোলেমান, স্থানীয় ব্যবসায়ী আবদুল খালেক ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় গ্রাম্য পুলিশ স্থানীয় মন্তাজ মিয়া মার্কেটের দোকান থেকে ইউনিয়ন পরিষদের খাজনা আদায় করছিলেন। এসময় ইউপি সদস্য সোলেমান ওই মার্কেটে পরিষদের খাজনার বিষয়ে জানতে চাইলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে রেদোয়ান। স্থানীয়দের দাবি, একপর্যায়ে ইউপি সদস্যেকে মারধর শুরু করে ওই গ্রাম্য পুলিশ।

এঘটনায় বক্তব্য নিতে গ্রাম্য পুলিশ রেদোয়ানের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, এঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে ইউপি সদস্য। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin