শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রায়পুর উপজেলার মেঘনা নদী সংলগ্ন চরের পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মজিবুল পাঠানের বাড়ির পুকুরপাড়ে কুমিরটি দেখা যায়। ওই সময় কুমিরের আক্রমণে মো. বাবুল (২৫) নামের এক জেলে আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারি মতিয়ুর রহমান বলেন, ‘কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট হস্তান্তর করা হবে। সাম্প্রতিক বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিলো। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে দাবি করছেন স্থানীয় জেলেরা।’

রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, ‘উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে কুমিরটিকে ঢাকায় পাঠানো হবে।

বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয় বলে ধারণা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin