শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরের বশিকপুরে বিএনপি কর্মীর বাড়িতে ডাকাতির অভিযোগ, নারীসহ আহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

নজির আহম্মদ, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের বশিকপুরে বিএনপি কর্মী সালাহ উদ্দিন ওরফে রায়হানের বাড়িতে ডাকাতির অভিযোগ ওঠেছে। এসময় ডাকাতদের হামলায় নারীসহ অন্তত ওই পরিবারের চারজন আহত হয়েছে। ডাকাতির এঘটনায় নগদ টাকাসহ মালামাল লুটের অভিযোগ করেন ভুক্তভোগী রায়হান। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর পরিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গেলো সপ্তাহে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের বুদহাজী বাড়ির শহিদ উল্ল্যাহর ছেলে রায়হানের বাড়িতে এঘটনা ঘটে।

ভুক্তভোগী রায়হান, তার পরিবার ও স্থানীয়রা জানান, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানের ছোট ভাই ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নোমান হত্যা মামলার অন্যতম আসামী আলমগীর হোসেন ওরফে কদু আলমগীর মুখোশধারী ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে বিএনপি কর্মী রায়হানের বাড়িতে হামলা চালায়। এ সময় আলমগীরের সহযোগী চিহ্নিত সন্ত্রাসী রুবেল, শাওন, রিয়াজ, সোহেলসহ মুখোশধারীরা অস্ত্র নিয়ে রায়হানদের বাড়িতে হামলা চালায়। ডাকাতরা তাদের বসতঘরের দরজা, জানালায় গুলি চালিয়ে ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল লুট করে। গুলির শব্দে ভয়ে এলাকার কেউ এগিয়ে না আসলেও শোর চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, ডাকাতি কিংবা হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin