শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লকডাউন বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে সেনাবাহীনি,বিজিবি ও র‍্যাবের টহল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭২৯ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারাদেশে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে মাঠে নেমেছে সেনাবাহীনি,বিজিবি ও র‍্যাব।

বৃহস্পতিবার(১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
এর আগে সকাল থেকে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়াতে কাজ করে যাচ্ছেন তারা।

জেলা প্রশাসক বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী(২প্লাটুন), বিজিবি(১প্লাটুন) ও র‍্যাব মোতায়ন করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়ন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘড় থেকে বের হতে না পাড়ে সে বিষয় নজর রাখা হচ্ছে। এছাড়া বাজারে যাতে কোন ভিড় না হয়, কোন স্থানে কেউ ভিড় না করে সেই বিষয়ে নজরদারি করা হচ্ছে।

এদিকে গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ে ২০০টি নমুনার পরীক্ষার ফলাফলে ১০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুইজনের। এরমধ্যে সদর উপজেলায় ৬০ বছরের একজন মহিলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫ বছরের একজন মহিলা।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯৯৭জন ও মৃত্যু ৮৩ জনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin