রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রায়পুরে বাড়ি নির্মাণে কাজে বাধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

রায়পুর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর ৪নং সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুর মিয়া হাফেজ সাহেবের বাড়িতে দেলোয়ার হোসেন মুরাদের নিজ জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ উঠে একই বাড়ির জেঠাতো ভাই নেয়ামত উল্যাহর বিরুদ্ধে।

দেলোয়ার হোসেন মুরাদ অভিযোগ করে বলেন, আমি আমার নিজের জায়গায় ঘর করতে গেলে আমার চাচাতো ভাই নেয়ামত উল্লাহ ঘর করতে বাধা দেয়। বিভিন্ন লোকদেরকে দিয়ে আমাকে হুমকি-ধমকি দেয়। লোকজন পাঠিয়ে আমার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। নেয়ামত উল্লাহ আমার বিরুদ্ধে উল্টো থানায় অভিযোগ দিয়ে বসার সময় হলে বিভিন্ন অজুহাতে বার বার পুলিশের কাছে সময় নেন। আমি প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে সমাধান চাই।

অভিযোগ অস্বীকার করে নেয়ামত উল্যাহ বলেন, আমি ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ দিয়েছি। জমি কার সেটা বৈঠকে বসলে দেখা যাবে। আমার বাড়ির রাস্তার সামনে তারা ঘর নির্মাণ করছে, জায়গাটিতে এক সময় কাচারি ঘর ছিল। কাউকে দিয়ে হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি মিথ্যা।

উপজেলা আ.লীগের সহ সভাপতি ও ৪নং সোনাপুর ইউনিয়ন চেয়ারম্যান ইউছুফ জালাল কিছমত বলেন, নেয়ামত আমার কাছে বিষয়টি জানালে আমি গিয়ে দেখে আসি। তবে আমি কাউকে হুমকি দেইনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু বলেন, কে বা কাহারা বাইক নিয়ে তাদের বাড়িতে গেছে আমার জানা নেই। আমি এইসব বিষয়ে অবগত নই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া মুঠোফোন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। চলতি মাসের ২৫ তারিখে শালিসি বৈঠক হওয়ার কথা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin