শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ Time View

রাজশাহী প্রতিনিধি : ‘মাদককে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে ক্রিড়ামূখী ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষে কাজ করছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক চন্দ্রীমা থানা যুবদল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য আব্দুল কাদের উৎসব।নিজ অর্থায়নে শিরোইল কলোনী ১৯নং ওয়ার্ড যুব সমাজকে ক্রিড়ামূখী করতে খেলাধুলার সামগ্রীসহ জার্সি বিতরণ করেছেন তিনি।মাদকাসক্ত যুবকদের পূর্ণবাসনের লক্ষ্যে নিজ অর্থে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন।

এরই ধারাবাহিকতায় রোববার (৯ ফেব্রুয়ারী) রাজশাহী জেলা স্টেডিয়ামে আয়োজিত আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ করা হয়।

রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত: জেলা ফুটবল টুনামেন্টে শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের জার্সি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, শুভ সকাল ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ আলী, বাফুফে রাজশাহী জেলা ও বিভাগের কোচ জহির ইকবাল, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক চন্দ্রীমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী মানিক, রাসেল, চন্দ্রীয় থানা যুবদলের সদস্য ইউসুফ আলী সনি, রানা, শিয়াম, ১৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলী, সদস্য ইরশাদ আলী প্রমূখ।প্রধান অতিথির বক্তব্য রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, রাজশাহী মহানগর যুবদল সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যবসায়ী আব্দুল কাদের উৎসব মাদক থেকে যুব সমাজকে ক্রিড়ামূখী করতে যে উদ্দ্যোগ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়।নিজ অর্থে যুবকদের খেলাধুলায় ব্যস্ত রাখছেন তিনি। এছাড়াও এলাকায় মাদক নিমূলে তিনি জনসচেতনতামূলক কাজও করছেন।

তিনি বলেন, যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ।তাঁদেরকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই।আমরা দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজকে ক্রিড়ামূখী ও উদ্যোক্তা তৈরি লক্ষ্যে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin