শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রাজনৈতিক-সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১০ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে রাজনৈতিক – সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে এবং ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে শনিবার দুপুরে শহরের টিএফসি’র কনফারেন্স রুমে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।

নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে প্রোজেক্টর প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা ঋতু।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌ:,জামালপুর ইউনিয়নের এস এম মুস্তাক, রুহিয়া ইউনিয়নের মনিরুল হক সহ বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা। সভাটি পরিচালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী জুলিয়া আক্তার।

সভায় জেলা যুব ফোরামের সদস্যরা তাদের প্রাসঙ্গিক বিভিন্ন মতামত উপস্থাপন ও জনপ্রতিনিধিদের কাছে এসব বিষয়ের উপরে প্রশ্ন করেন। এছাড়াও সারা দেশে রাজনৈতিক- সাম্প্রদায়িক নানা সহিংসতার কারন ও প্রতিকার, মফস্বল এলাকার এবং প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দিক নিয়ে জনপ্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin