
মাহবুবুজ্জামান সেতু’র পাঠানো রিপোর্টে বিস্তারিতঃ দেশের অন্যতম শীর্ষ এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে রংপুরের মাহিগঞ্জে বন্ধু ডিলার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মার্কেটিং ম্যানেজার কৃষিবিদ আবুল কালাম আজাদ, রংপুর ডিপো ইনচার্জ তৌহিদুল ইসলাম বাদল, টেরিটরি ম্যানেজার ইবনে শোয়াইব,সিনিয়র সেলস্ এক্সিকিউটিভ মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
এতে ৩২ জন পরিবেশক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তরা দেশের কৃষক ও কৃষির উন্নয়নে ইয়ন গ্রুপের ভূমিকা ও কর্মকান্ড তুলে ধরেন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ব্যবসায়ীদেরকে কৃষক ও কৃষির উন্নয়নে বিনিয়োগ করার আহবান জানান।
উল্লেখ্য, ইয়ন গ্রুপ একবিংশ শতাব্দীর শুরু থেকেই দেশের খাদ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ক্রপ এগ্রিকালচার, এ্যাকুয়াকালচার, এ্যানিমাল হেলথ্, ফুড সেক্টরে কাজ করে যাচ্ছে।