শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ Time View

বিশেষ প্রতিনিধি: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল হাসান সাকিব (৩৫) এর ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মাঝে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা।সেই সাথে ঝড় থেমে নেই চায়ের কাপেও।

ভিডিও’তে থেকে একটি (ছবি) স্ক্রিনশট নিয়ে তা শেয়ার করা হয় ”Mobarock Mamun” নামক এই ফেসবুক আইডি থেকে।উক্ত ছবিতে দেখা যায় যুবদলের ওই নেতা ইয়াবাসেবন করছে।মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে (ভাইরাল) পড়ে যুবদল নেতার ইয়াবা সেবনের এই ছবিটি।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর মোল্লা এবং কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফরিদুল আলম বুলুর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তারা কল রিসিভ করেন কিন্তু উক্ত বিষয় তথা যুবদল নেতা সকিব এর ইয়াবা সেবনের বিষয় নিয়ে কথা বলা মাত্রই তারা বিভিন্ন অজুহাতে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী বলেন, এই অভিযুক্ত তথা ভাইরাল যুবদল নেতা সাকিব শুধু ইয়াবা সেবন করেই ক্ষান্ত থাকেন না।তিনি ইয়াবা সেবন ও ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্যের জমজমাট ব্যবসা এবং প্রশাসনিক ঝামেলা এড়িয়ে চলতেই কৌশলে তরগাঁও ইউনিয়নে খুলে বসেছিলেন “নিউ অঙ্গীকার” নামক একটি মাদক নিরাময় কেন্দ্র।পরবর্তীতে সেটি হাতবদল এবং স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় কাপাসিয়া এমনটি জানিয়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

সেই সাথে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,মাদকসেবী সাকিব এর বিরুদ্ধে অতিদ্রুত যেনো তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দলকে (বিএনপি) কলঙ্কমুক্ত করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin