শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১৩ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম,বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির উদ্দেশ্য ছিল পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা তুলে ধরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তাফিজজোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপু,যুগ্ম আহবায়ক মোঃ জনি হায়দার ও আশরাফুজ্জামান মির্জা।

এ সময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মের একটি সামাজিক শক্তি। সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নতুন রোপিত গাছের চারা পরিচর্যার অঙ্গীকার করেন এবং মাছের পোনা অবমুক্ত করেন ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin