শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যশোর থেকে ১৭পিচ স্বর্ণের বারসহ ১জন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় হাসান ফিলিং স্টেশন এর সামনে হতে প্রায় ০২ কেজি (১.৯৩৪ কেজি) ওজনের ১৭ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি।

অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় যশোরের কোতয়ালী থানাধীন নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় হাসান ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামীসহ প্রায় ০২ কেজি (১.৯৩৪ কেজি) ওজনের ১৭ (সতের) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-মোঃ সঞ্জয় সরকার (৩৭), পিতাঃ অখিল সরকার, গ্রামঃ ধূলজোড়া, ডাকঘরঃ জয়পাশা, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩,০৮,৩১,৮২৮/- (তিন কোটি আট লক্ষ একত্রিশ হাজার আটশত আঠাশ) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং নগদ ২,২৮৪/- টাকাসহ *সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩,০৮,৫৪,১১২/- (তিন কোটি আট লক্ষ চুয়ান্ন হাজার একশত বারো) টাকা।*

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘ দিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin