রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যশোর জেলার শ্রেষ্ঠ ওসি সুমন ভক্ত ও এসআই ঝন্টু কুমার বসাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোলপ্রতিনিধি: জানুয়ারি ২০২৪ মাসের কর্ম মূল্যায়ণে যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত এবং শ্রেষ্ঠ এসআই(নিঃ)/নির্বাচিত হয়েছেন একই থানার ঝন্টু কুমার বসাক।

২২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলা পুলিশ যশোরের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ অফিসারের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারকে ভূষিত এই দুই চৌকস অফিসার।

সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।

সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি যশোর, জনাব মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ হাইওয়ে পুলিশ, সিআইডি ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin