রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যশোরে নিখোঁজের একদিন পর পরিত্যাক্ত পুকুর থেকে জোনাকির লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৩৩০ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল থেকে:-যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (১২) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখে, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরীর সৎ মাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, জোনাকি বেনাপোলে তার নানার বাড়িতে থাকতো। ৫ দিন আগে সে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে বাবা ও সৎ মায়ের বাসায় বেড়াতে আসে। সোমবার সকাল ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তার বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুর থেকে জোনাকির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার থানায় জিডি করা হয়েছিল। আজ মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin