
তপু রায়হান রাব্বি,ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে আজ ৪ অক্টোবর রোজ রোববার ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আফছার ও ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ফুলপুরে কৃতিসন্তান অমিত রায়।
এছাড়া উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান আবুল কাশেম আকন্দ, উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক খান সাদী হাসান, উচ্চ মাধ্যমিক পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফুলপুরের কৃতি সন্তান বৃক্ষপ্রেমিক আকবর আলী আহসান এবং বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে উদ্ভিদবিজ্ঞানের উপর একটি মনোমুগ্ধকর ক্লাস উপস্থাপন করেন অধ্যক্ষ প্রফেসর নারায়ন চন্দ্র ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং নবাগত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বৃক্ষপ্রেমিক আকবর আলী আহসান।