শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের হালুয়াঘাটে বালু নিয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একজনকে কুপিয়ে হত্যা, ৩ জন আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৭৬ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বালু নিয়ে ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের নেতৃত্বে বুধবার বিকেলে আব্দুল কাদির (৭৫) নামে একজনকে কুপিয়ে হত্যা ও তিনজনকে আহত করার ঘটনা ঘটেছে।

জানা যায়, কংশ নদী খননের সুযোগে হালুয়াঘাট উপজেলার গাজীপুর গ্রামের প্রায় ৭ একর জমি ভাড়ায় নিয়ে স্থানীয় মামুন মিয়া ও তার লোকজন বালু উত্তোলন করে রাখেন। বুধবার সকালে স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের লোকজন বালু নিতে ভেকু ও ট্রাক নিয়ে আসেন। জমির প্রকৃত মালিক ও ভাড়া ছাড়া বালু দিতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ ও তার লোকজন বুধবার বিকেলে জমির মালিক আব্দুল কাদির, বোন জামাই শরাফ উদ্দিন, পুত্র দুলন ও ফরিদকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ফুলপুর হাসপাতালে আনার পথে আব্দুল কাদিরের মৃত্যু ঘটে।

আহত শরাফ উদ্দিন জানান, বালু উত্তোলনকারীগণ গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের ভাড়া পরিশোধ করলেও বর্তমান বছরের ভাড়া বাকি থাকায় বালু দিতে অস্বীকৃতি জানিয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে চেয়ারম্যান ও দলবল হামলা করেছে। চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের বিরুদ্ধে মাদকসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin