
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে পিতা পূত্রের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া পৃর্ব পাড়া (বওলা কান্দা) গ্রামের শুকুর মাহমুদ অরফে শুর মাহমুদ (৬০) এবং তার ছেলে মিরাস উদ্দিন (২৪) মাঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এলাকাবাসি জানান, শুকুর মাহমুদ তার জমিতে কাজ করতে আসলে দুপুর পর্যন্ত বাড়ি না ফেরাই বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করার পর বিকালে ৪ টার দিকে তার ছেলে মিরাস তাতরাকান্দা মৌজায় তাদের জমিতে তার বাবাকে বিদ্যুৎতারের সাথে মাটিতে পরে থাকা অবস্থায় দেখতে পাই। বাবাকে বাঁচানোর চেষ্টা করলে ছেলে মিরাস নিজেও বিদ্যুৎস্পৃট হয়।
আহত অবস্থায় এলাকাবাসী মিরাস উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে এবং শুকুর মাহমুদ ঘটনা স্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শুকুর মাহমুদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। বিভিন্নস্থান থেকে দেখতে ভিড় জমাচ্ছে শতশত মানুষ। শুকুর মাহমুদ এর ৩ ছেলে ১ মেয়ে বলে জানা গেছে ।