শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৭৬৬ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ অক্টোবর রোজ রবিবার সকাল থেকেই ঢাকা-শেরপুর, ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদে করা শুরু হয় ।

ঘটনাস্থল থেকে দেখা যায়, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার, প্রথম শ্রেণীর ম্যাজিসট্রেট শীতেষ চন্দ্র সরকার কর্তৃক উচ্ছেদের ঘোষণা দেওয়ার পর নিজ দায়িত্বেই প্রায় ৯০ ভাগ দোকানপাট ফজরের আগেই সরিয়ে নিয়েছে।
আর যে ১০ ভাগ দোকানপাট এখনো রয়েছে ওইগুলো লোকবলের অভাবে মালামাল সরাতে পারছেন না দোকান মালিকরা। তবে সকাল ৮টার আগেই আরো ৭ ভাগ স্বেচ্ছায় সরিয়ে ফেলেছেন । বাকি ৩ ভাগ বোল্ড ড্রেজার দিয়ে সরানো হয়েছে ।

জানা যায়, শেরপুর থেকে রগুরামপুর (শম্ভুগঞ্জ) পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণ কাজ চলছে। তাই পর্যায়ক্রমে ফুলপুরসহ রাস্তার দু’পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় । সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আজিজুল হক বলেন, সড়কটি আগের ১৮ ফুট প্রশস্ত থেকে বাড়িয়ে ৩৪ ফুট প্রশস্ত করা হচ্ছে। বাসস্ট্যান্ড এলাকার দু’পাশে আরো ১০ ফুট করে প্রশস্ত বে‌শি করা হবে। এ জন্য স্থানীয় ইউএনওর সাথে পরামর্শ ক্রমে রোববার ফুলপুরে উচ্ছেদ অভিযান চলানো হয়েছে । ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব, শীতেষ চন্দ্র সরকার জানিয়েছেন, রাস্তার যানজট ও উন্নয়নের স্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।

আরোও জানা যায়, প্রশাসনের উচ্চ মহল থেকে ওই উচ্ছেদ অভিযানের ঘোষণা আসে প্রায় সপ্তাহখানেক আগে। পরে হঠাৎ অনিবার্য কারণে উহা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin