শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪২ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি পদে খলিল উদ্দিন শেখ,ছহির উদ্দিন এবং মাহফুজুর রহমান (টিটু) প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে মই প্রতীক নিয়ে ২৯ টি ভোট পেয়ে মাহফুজুর রহমান (টিটু) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছহির উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে ২১ টি ও খলিল উদ্দিন শেখ ১৮ টি  ভোট পেয়ে পরাজিত হন।

অপরদিকে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে নিরাঞ্জন কুমার এবং ব্লক ভিত্তিক সদস্য পদে আনিছার রহমান,রফিকুল ইসলাম,আব্দুল মান্নান সরদার,আব্দুল জব্বার,কাজেম উদ্দিন সরদার এবং ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,সদস্য ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য ও উপজেলা সমবায়  অফিসের সহকারী পরিদর্শক উজ্জল কুমার কবিরাজ।

এব্যাপারে মান্দা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন বলেন, অত্র উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ১৯৭২ সালে স্থাপিত। এ উপজেলায় ১৩৪ টি সমিতি রয়েছে। প্রতি ৩ বছর পর পর উৎসব মুখর পরিবেশে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষভাবে এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সকল পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin