শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত : আটক-২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৫৪ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ছোট ভাই এবং ভাতিজার লাঠির আঘাতে বয়েজ উদ্দিন নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় ছোট ভাই হাবিবুর রহমান এবং ভাতিজা সুলতানকে আটক করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে জেলার মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকগৌড়ী সোনার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাই হাকিম এবং হাকিমের ছেলে সুলতান তাদেরর বাড়িতে এসে লাঠি দিয়ে বেদম মারপিট করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

এরপর স্থানীয়দের সহায়তায় ওই গ্রামের জেহের আলীর ছেলে বয়েজ উদ্দিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ওসি- তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, এঘটনায় নিহতের ছোট ভাই হাবিবুর রহমান এবং ভাতিজা সুলতানকে আটক করা হয়েছে।

এবিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin