শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাট ও আন্দারিয়া পাড়ার মোড়সহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।

সিংগীহাটে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী।

এসময় কাঁশোপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আল মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মির্জা মাহবুব বেগ বাচ্চু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, কাঁশোপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন স্বপন এবং আবুল কালাম আজাদ প্রমূখ।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছেন। “জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত মান্দাবাসীর সেবা করে যেতে চান তিনি।”

নির্বাচনের তফসিল ঘোষনা এবং প্রতীক বরাদ্দের পর থেকে অদ্যবধি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচার- প্রচারণার অংশ হিসেবে পথসভা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী-সাবেক মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক বলেন, “ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনে আমি একজন সতন্ত্র এমপি পদপ্রার্থী। মান্দার অবশিষ্ট কাজগুলো সমাপ্ত করার জন্য সকলের দোয়া, সহযোগীতা ও সমর্থন কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin