শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে ইউএনও’র নিরলস প্রচেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৬৪৩ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁপ্রতিনিধিঃ নওগাঁর মান্দায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষে বৈরী অাবহাওয়া উপেক্ষা করে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করাসহ নিরলসভাবে কাজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।

রবিবার (৮ আগস্ট ) বিকেল ৪ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারে আসা পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ এবং জরিমানা করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন , কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রকোপ কমাতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। নিজে নিরাপদ থাকতে এবং দেশকে নিরাপদ রাখতে করোনার প্রকোপ মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের নেতৃত্বে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় যাদের মাঝে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজ ও পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও উপস্থিত ছিলেন,সাংবাদিক হাবিবুর রহমান এবং মাহবুবুজ্জামান সেতুসহ আর্মি ও আনসার বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin