শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৭১ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বানডুবি বাজার হতে মদনচকের দও পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক লোকজন অংশ নেয়।

এসময় তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফজলুর রহমান,আজিজুল হক (ওয়ালটন বাবু),আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান পলিন,মুজাহিদ,আতাউর রহমান,আলমগীর হোসেন, রনজিৎ কুমার,সোহাগ এবং মমিন রাব্বী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়মবর্হিভূতভাবে আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর মৌজায় অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছেন। এতে নদী তীরবর্তী হাট বাজার,মসজিদ,মাদ্রাসা,মন্দির,একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি,বসতবাড়ী ও অভয়াশ্রম নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।অপরদিকে লক্ষীরামপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে পড়ে মাদ্রসা পড়ুয়া ছাত্রের মৃত্যুর জন্য বালু ব্যাবসায়ীদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin