শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় বিএনপি নেতা এম.এ মতিনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন,পথসভা,নিহত বিএনপি কর্মীর কবর জিয়ারত, বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭৫ Time View

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিনের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন,পথসভা,নিহত বিএনপি কর্মীর কবর জিয়ারত,বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের নিহত বিএনপিকর্মী রমজান আলীর কবর জিয়ারত,বাড়ি পরিদর্শন ও তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এম.এ মতিন। এর আগে কসব ইউনিয়নের পাঁজরভাঙ্গা বাজার থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়। পরবর্তীতে জোতবাজার আত্রাই নদীর ব্রিজ পার হয়ে বুড়িদহ, প্রসাদপুর, ফেরিঘাট, থানার মোড়, কালিকাপুর, ঘাটকৈর, গোয়ালপাড়া,পরানপুর ইউনিয়নের বানিসর কালিতলা বাজারে পৌঁছার পর একটি পথসভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ফেরারপথে গোপালপুর বাজারের চৌরাস্তার মোড় এবং ফেরিঘাটে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খানপ্রমূখ। এসময় এ্যাডভোকেট মিজানুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১১আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েন। এ অবস্থায় নিহতের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদানসহ বসতবাড়ি নির্মাণ ও সংস্কার করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি ব্যাক্ত করেন এম.এ মতিন । শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা,মান্দার সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিকের রুহের মাগফিরাত কামনাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। ‘ অপরদিকে যারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের সকলের দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin