শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মাদ্রাজ ইউপির ৩নং ওয়ার্ডের দায়িত্ব নিতে চান – কে এই সুমন মাদ্রাজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭৬ Time View

ভোলা জেলা প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৩ নং চর নাজিমুদ্দিন ওয়ার্ডের জনগণের সেবক হতে চান মানবিক ও সাদা মনের মানুষ জোবায়ের হাসান সুমন মাদ্রাজী।

ছোট বেলা থেকে এলাকায় একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত পাওয়া সবার প্রিয় এই মানুষটি শৈশব থেকেই ছিলেন পরোপকারী একজন মানুষ।

এছাড়া কারো বিপদ হলেই নিঃস্বার্থ ভাবে ছুটে যেতেন তার কাছে, এছাড়া এলাকার উন্নয়নের প্রতিটি মুহূর্তে কাজ করে গেছেন নিজের সর্বোচ্চ দিয়ে এমনটাই তার সাথে কথা বলে জানা গেছে। সম্প্রতি নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি তার ফেসবুক টাইমে লিখেছেনঃ

ইউপি নির্বাচনে টাকা দাখিলের পরে আমাকে যারা ভালোবাসেন আমি চাই আপনারা একদিন অথবা ১ ঘন্টার জন্য হলে ও আমার ৩ নং ওয়ার্ডে আমার জন্য জনগনের কাছে ভোট চাইবেন এবং আমাকে জনগনের কাছে পৌছে দিবেন। এছাড়া আমি মানুষ হিসেবে কেমন সেটাও আপনারা জনগনকে জানাবেন আমার ওয়ার্ডে প্রায় ৩২ শত ভোটার আছে যাদের সবার কাছে আমি একা পৌঁছানো সম্ভব না।

তিনি আরো লিখেনঃ
আমি ২০১৭ সালে ভয়াবহ নির্যাতনের মুখে এলাকা ত্যাগ করে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে চাকরি করি।
এরপরে অনলাইনে দির্ঘ দিন সাবেক এমপি নাজিমউদ্দীন আলম ভাই মহাদয়ের সাথে কাজ করি এবং ২০১৮ইং সালের পর থেকে সাবেক এমপি নাজিমউদ্দীন আলম
ভাইর সাথেই সকল প্রোগ্রামে ভোলা, বরিশাল, ঢাকা, চরফ্যাশন সহ সব যায়গাতে উপস্থিত হই।

এতে আমি অর্থনৈতিক ক্ষেত্রে অনেক দুর্বল হয়ে যাই, আমার পক্ষে টাকা পয়সা খরচ করে মেম্বারী ইলেকশন
করা সম্ভব নয়, আমি চাই জনগন যদি আমাকে যোগ্য মনে করে তবেই যেনো আমাকে ভোট দেয়।

তিনি আরও বলেন, আমি চরফ্যাশন উপজেলা ও আমার মাদ্রাজ ৩ নং ওয়ার্ডে চর নাজিমুদ্দিনে কোন মানুষের সাথে কখনো খারাপ আচরন করিনি, ভবিষ্যতে ও আমার দ্বারা কারো ক্ষতি হবে না।

জনগণ যদি আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করে, আমি সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করব।

ক্ষমতার সকল উৎসই জনগণ, জনগণ যদি আমাকে যোগ্য মনে করে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচিত করে তাহলে আমি সার্বক্ষণিক ৩ নং ওয়ার্ডের জনগণের সাথে থাকার চেষ্টা করব।

আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতি সাথে জড়িত এবং সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাহেবের অনলাইন মিডিয়াতে কাজ করি, সেই সুবাদে চরফ্যাশন উপজেলার সকল নেতৃবৃন্দ আমাকে কম বেশি চিনেন। দীর্ঘদিন আমাকে দেখেছেন আমি কখনো কারো সাথে খারাপ আচরণ করিনি খারাপ ব্যবহার করিনি, সব সময় চেষ্টা করেছি সালাম দিয়ে কথা বলার, ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, উত্তর চর নাজিমুদ্দিন জনগণের কাছে আমি যাবো এবং জনগণের মনের কথা শুনবো, তারা যদি আমাকে যোগ্য মনে করে মেম্বার বানায়
ইনশাল্লাহ আমি তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করব।

আপনাদের দোয়ায় রাখবেন আমাকে আশা করি আল্লাহ কারো না কারো দোয়া কবুল করবেন। আপনাদের প্রিয় জোবায়ের হাসান সুমন মাদ্রাজী, মেম্বার পদপ্রার্থী, উত্তর চর নাজিমুদ্দিন ৩ নং ওয়ার্ড।

উল্লেখ্য,জোবায়ের হাসান সুমন মাদ্রাজি একজন নম্র,ভদ্র,সমাজ সচেতন ও মানবিক মানুষ, দীর্ঘ পথচলায় কখনো কারো সাথে বিরোধে জড়াননি তিনি, এলাকার সকল জনগণের কাছে এক প্রিয় নাম জোবায়ের হাসান সুমন মাদ্রাজী। তাই আগামীতে জনগণের সেবক হয়ে সবার পাশে দাঁড়াতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin