রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মাতৃভাষা শহীদের স্মরনে লক্ষ্মীপুরবাসী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ভাষা শহীদের স্মরন করছেন লক্ষ্মীপুরবাসী।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
এরপর, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু, সদর উপ জেলা আওয়ামীলীগেরে সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী,সাধারন সম্পাদক সৈয়দ ছাইফুল হাসান পলাশ ,লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বত্র জনগণ।

এছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়, দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়, মুনছুর আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর শিক্ষক-শিক্ষার্থীরা ভাষা শহীদের স্মরনে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পায়ে হেঁটে। সবার মুখে স্লোগান ছিল, আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমরা কি ভুলতে পারি। পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। রফিক,সালাম, বরকত, জব্বার আমরা তোমায় ভুলি নাই। এসব স্লোগানে মুখরিত স্কুল এলাকা।

সকাল ৭টার দিকে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

এরপর একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin