শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মহাদেবপুরে ছাদ থেকে পড়ে এক বিধবার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ Time View

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে ছায়া বালা (৬৫) নামে এক বিধবার নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছায়া বালা ৭ নং সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের প্রয়াত খরগেশ্বর ওরফে খোকার স্ত্রী।

নিহতের স্বজন অরবিন্দু মন্ডল জানায়, মঙ্গলবার বিকেলে তার বড় বোনের জা’ ছায়া বালা শুকনো কাপড় তোলার জন্য ছাদে উঠে। এরই এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তার শরীরের দুই জায়গায় ভেঙ্গে যায়।এরপর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন তিনি ।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন,বিষয়টি অবগত নয়। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin