শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে করোনা সচেতনতামূলক সাংষ্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৯৫১ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে এড. তারেক স্মৃতি অডিটরিয়ামে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের সভাপতিত্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে করোনা সচেতনতামূলক সাংষ্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত জুম এ্যাপের মাধ্যমে করোনা সচেতনতামূলক সাংষ্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১০ অক্টোবর রোজ শনিবার বিকেলে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ সিটি করর্পোরেশন (ম.সি.ক.) মেয়র মো: ইকরামুল হক টিটু মহোদয়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক প্রমুখ ।
স্বাগত বক্তব্য রাখেন ম.সি.ক. সচিব ও প্রতিযোগিতার আহবায়ক রাজীব কুমার সরকার। আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিল সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, প্রতিযোগী জিলা স্কুলের ছাত্র অর্ণব সরকার ও কেবি স্কুলের ছাত্র মুবাশশিরা রাইয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে আমরা ঝুকিপূর্ন সময় পার করেছি। তার পরেও আমাদের দমিয়ে রাখতে পারেনি সাহসী পদক্ষেপের কারণে। জীবন জীবিকা এক সাথে চলে। জীবন থেমে থাকেনা। সামনে শীত আসছে। করোনার দ্বিতীয় স্টেজে আমাদের মোকাবেলা করতে হবে। এর জন্য কর্ম পরিকল্পনা করতে হবে। তিনি আরো বলেন, ইতিহাস ঐতিয্যের ও সাংস্কৃতির শহর ময়মনসিংহ। সংস্কৃতিতে আমরা পিছিয়ে যাব না। আগামী প্রজন্মকে আমাদের এগিয়ে নিতে হবে। ময়মনসিংহ বিভাগীয় শহর হবে নান্দনিক শহর। উনি আরো বলেন, করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী রাখতে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে করে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরতে পারবে।
সভাপতির বক্তব্যে মেয়র টিটু মহোদয় বলেন, করোনা বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে সকল স্কুল -কলেজ বন্ধ হয়ে যায়, এমন পরিস্থিতিতে শিার্থীদেরকে ব্যস্ত রাখার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশিত করার লক্ষে আমাদের এই আয়োজন , আর এমন সুন্দর আয়োজন যারা সফল করেছেন ও বিজয়ী হয়েছেন এবং অংশগ্রহণ করেছে সকলকে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কাউন্সিলগণসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে মোট ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। ২৪ জুলাই থেকে শুরু হওয়া অনলাইন এ প্রতিযোগিতায় রচনা, কুইজ ও বিতর্কে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়াও উক্ত করোনা সচেতনতামূলক সাংষ্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২০ এ রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হন। বিডিনিউজ৭১.লাইভ এর সম্পাদক এবং দৈনিক ‍শিফানিউজ২৪.কম এর সহ-সম্পাদক শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী শিফাতুজ জান্নাত হাফসা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin