শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৭০৩ Time View

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ১ম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান ১০ জুন রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি গণভবন থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থেকে উক্ত ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

তারাকান্দায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস মহোদয়, ময়মনসিংহ জেলা প্রশাসক, মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন সুলতানা, ইসলামিক ফাউন্ডেশন জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার, মিজাবে রহমত, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, বাংলাদেশ আওয়ামীলীগের তারাকান্দা উপজেলা শাখা সভাপতি শ্রীঃ প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন , বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin