শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মজিব বাদী আবু তাহের এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৫০৫ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর (সদর) পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় জেলা (ম্যাজিস্ট্রেট) প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান।
এরপর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান মাওলানা মহিউদ্দিন।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন,কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন, অনু, শামসুল ইসলাম পাটোয়ারী, অ্যাডভোকেট শওকত হায়াত, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন কামাল, নজরুল ইসলাম ভুলু, টিটু চৌধুরী, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, রাকিব হোসেন লোটাসসহ প্রমুখ।

জানাজা শেষে মরহুম আবু তাহেরের গ্রামের বাড়ি পৌরসভার বাঞ্ছানগর এলাকায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

প্রসঙ্গত: দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর শনিবার (১৮ মার্চ) দুপুরে আবু তাহের লক্ষ্মীপুরে নিজ বাসভবন পিংকি প্লাজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার তিনবারের মেয়র ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে লক্ষ্মীপুর আওয়ামী লীগের সাহসী নেতা ছিলেন আবু তাহের। রাজনৈতিক জীবনে ১৯৭২ ও ৭৪ সালে টানা দু’বার তাহের জেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। ১৯৭৬ সালে তিনি জেলা যুবলীগের দায়িত্ব পেয়ে সংগঠক হিসেবে দক্ষতার প্রমাণ দেন। এতে তাকে ১৯৮০ সালে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৮৪ সালে একই শাখার সভাপতি, ১৯৮৭ সালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ১৯৯৩ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একাধিকবার তাকে কারাবরণ করতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin