শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ভ্যান চালিয়ে ঝাল মুড়ি বিক্রি করে জমিলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫১৪ Time View

প্রশান্ত কুমার রায়,লালমনিরহাট প্রতিনিধিঃ অভাবের তারনায় নিজের সংসার চালাতে ঝাল মুড়ি বিক্রি করে চলে,লালমনিরহাটের জমিলা বেগম (৪০) এর সংসার। স্বামীর মৃত্যুর পরে সংসারের হাল ধরতে হয়েছে তাকেই। সামান্য পুজি নিয়ে নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রয় করতে।

লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার চামটাহাট বাজারে ঝালমুড়ির ভ্যানে ঝাল মুড়ি বিক্রি করতে দেখা মেলে জমিলা বেগমের।এছাড়াও বিভিন্ন গ্রামে কষ্ট করে ভ্যান চালিয়ে ঝাল মুড়ি বিক্রি করে এই সংগ্রামী নারী।
মদাতী ইউনিয়নের তালুক শাখাতী এলাকায় জমিলা বেগম এর বসবাস।

৪ শতক জমিতে জরার্জীন একটি বাড়িতে টেনেটুনে চলছিল জমিলা বেগম এর কষ্টের সংসার। স্বামীর মৃত্যু পর জমিলা বেগম এর সংসারে, নেমে আসে অন্ধকার ও অভাব অনাটন।জমিলার ছেলে জামিনুর (২১) কটকটির ফেরি কাজ করলেও তাতে চলছিল না সংসার। তবে হাল ছাড়েনি জমিলা বেগম।

অবশেষে স্বল্পপূজি নিয়ে জমিলা নিজেই নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রি করতে। সকাল থেকে রাত পর্যন্ত নিজ এলাকার চামটাহাটে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন জীবন সংগ্রামী এই নারী যোদ্ধা। ঝালমুড়ি বিক্রি করে দিনে আয় ২০০ থেকে ২৫০ টাকা আর তাতেই ঘুরছে আবার ঘুরছে না জমিলার সংসারের চাকা।

অসহায় জমিলা বেগম বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমি ঝাল মুড়ি বিক্রি করি। অনেক কষ্ট হয় সংসার চালানোর জন্য। তিনটা ছেলে মেয়ে নিয়ে আমি অসহায়। তাই আমি রাত নেই দিন নেই রাস্তায় ঘুরি আর ঝাল মুড়ি বিক্রি করি। নানান মানুষে নানান কথা বলে আমি মনে কিছু নেই না, আমার ছেলে মেয়েদের জন্যই তো করি। যদি পারেন, আমারে সাহায্যের হাত বাড়ান আমারে কেউ একটা কর্মস্থানের ব্যাবস্থা করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin