শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ভেনিজুয়েলায় আটক বাংলাদেশি জাহাজের ক্যাপ্টেন মাহবুবুর রহমানের মুক্তিতে রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ জরুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০৬ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম : দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা,মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা,মাননীয় নৌপরিবহন উপদেষ্টা, মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা, মাননীয় শিপিং উপদেষ্টা এবং তাদের অধীনস্ত অফিস সমূহের।

বিনীত নিবেদন এই যে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি মেঘনা প্রেস্টিজ-এর ক্যাপ্টেন মাহবুবুর রহমান চলতি বছরের ২৯ জানুয়ারি ভেনিজুয়েলার বন্দর ত্যাগের পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জেরে আটক হয়ে সে দেশের একটি কারাগারে বন্দী আছেন। একটি ভুল বোঝাবুঝি থেকে দুঃখজনক ঘটনার সূত্রপাত হয়েছে, যেখানে একজন ক্যাপ্টেন হিসাবে তার করার কিছু ছিল না। তিনি পরিস্থিতির শিকার হয়ে এরকম ভিক্টিম হয়ে পড়েছেন। ইতোমধ্যে পাঁচ মাস পেরিয়ে গেলেও তার মুক্তির বিষয়ে দৃশ্যমান কোনো কূটনৈতিক বা আইনি অগ্রগতি না থাকায়, দেশে তার পরিবার এবং বন্ধুবান্ধব চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এর ফলে পুরো মেরিনার কমিউনিটিতে চরম হতাশা বিরাজ করছে।পুরো মেরিনার কমিউনিটি চায় সরকার তার পাশে থেকে সর্বাত্বক ভাবে তাকে সহায়তায় মাধ্যমে যতদ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।

জাহাজটি ইতোমধ্যে মুক্ত হয়ে সাগরে ফিরে গেলেও ক্যাপ্টেন মাহবুবুর রহমান এখনো বন্দী অবস্থায় রয়েছেন। আজ তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আশাহত হয়ে বাংলাদেশের সরকারের কাছে ন্যায্য সহযোগিতা কামনা করছেন।

এখানে উল্লেখ্য যে,মেরিন আইন অনুযায়ী ভুলটা ভেনেজুয়েলার ডুবুরীরা করেছে কিন্তু মাসুল গুনতে হচ্ছে ক্যাপ্টেন মাহাবুবুর রহমান কে।

অতএব, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—অবিলম্বে কূটনৈতিক চ্যানেল, আইনি সহায়তা ও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার আওতায় তার নিরাপদ মুক্তি ও স্বদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin