শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ব্রেইন টিউমার : টাকার অভাবে বাড়িতেই মৃত্যুর সাথে লড়ছে দিলীপ!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৯৩ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ব্রেন টিউমারে আক্রান্ত ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের দিলীপ চন্দ্র বর্মন(২১)। দিলিপকে বাঁচাতে প্রয়োজন বিপুল পরিমান অর্থ। টাকার অভাবে একমাত্র ছেলে দিলিপের চিকিৎসা করাতে পারছেনা তার দিন মুজুর বাবা শ্রী জগেশ চন্দ্র বর্মন।

বুধবার দুপুরে দিলিপের বাসায় গিয়ে দেখা যায় বাড়ির বারান্দায় শুয়ে আছে দিলিপ। চোখ খুলতে পারছেনা স্বাভাবিক ভাবে। একটু পর পর মা-বাবা বলে ডাকছে আর বলছে আমার কি হয়েছে বলনা মা? ডাক্তার কি বলছে বাবা? দিলিপ এখনো জানেনা সে ব্রেইন টিউমারে আক্রান্ত।

সারাক্ষণ তীব্র মাথা ব্যাথায় ছটফট করছে দিলীপ । বাব মায়ের কাছে ও আত্মীয় স্বজন, প্রতিবেশীরা তাকে দেখতে আসলেই তার মুখে শুধু শোনা যাচ্ছে বাঁচার তীব্র আর্তনাদ। এমন আর্তনাদ সহ্য করতে পারছেনা তারা বাবা-মা । দিলীপের এমন অবস্থা দেখে তার মা শোকে পাথর হয়েগেছে প্রায়। হেবেই বা না কেনো? চোখের সামনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার একমাত্র ছেলে বুকের ধন। একজন নিরুপায় মা হিসেবে নীরব দর্শক হয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর বাবা তোর কিছু হয়নি বলা ছাড়া কিছুই করার নাই তার। শুধুমাত্র টাকার কাছে নিরুপায় হয়েগেছে তিনি।

এই প্রতিবেদকের সাথে কথা হয় দিলিপের বাবা জগেশ চন্দ্র বর্মনের। তিনি এই প্রতিবেদককে জানান, মাঝে মাঝে দিলিপ মাথা ব্যাথা সমস্যার কথা বলতো। বাজার থেকে ওষুধ এনে খাওয়াতাম। মনে করেছিলাম স্বাভাবিক মাথা ব্যাথা। সে নিজেও অনেকবার বাজার থেকে স্বাভাবিক ভাবে মাথা ব্যাথার ওষুধ কিনে সেবন করেছে। হঠাৎ তার তীব্র মাথা ব্যাথা হলে ডাক্তারের সরনাপন্ন হই।

ঠাকুরগাঁও থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাই। সেখানে ধরা পরে তার ব্রেইন টিউমার রোগ। চিকিৎসা করাতে অনেক অর্থের প্রয়োজন। ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে। আমি বুঝতে পারছিনা কি করবো? এদিকে চোখের সামনে একমাত্র কলিজার টুকরার যন্ত্রণা সহ্য করতে পারছিনা। মনে হচ্ছে আমার বুকের ভেতর চিতা জ্ব্লছে। এখন পর্যন্ত আমার যা সহায় সম্বল ছিলো এবং আত্মীয় স্বজনদের কাছে ধার দেনা করে তার চিকিৎসা করিয়েছি। আমার কোন পথ খোলা নেই আর।

এ সময় এই প্রতিবেদকের সামনে কাঁদতে কাঁদতে তিনি বলেন এখন ছেলেকে বাঁচাতে ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় দেখছিনা। আর প্রয়োজনে আমি তাই করবো। আমার একমাত্র ছেলে এভাবে ধীরে ধীরে মৃত্যুর সাথে লড়াই করবে একজন বাবা হিসেবে তা সহ্য করতে পারছিনা। সরকার ও সমাজের হৃদয়াবান ব্যাক্তিরা যদি আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। তাদের সহযোগিতা পারে আমার ছেলে নতুন প্রাণ দিতে। আমি হাতজোর করছি সবার কাছে আমার ছেলেকে বাঁচান। আমার একমাত্র কলিজার টুকরো ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে টাকার অভাবে নষ্ট হয়ে যাবে তা মানতে পারছিনা। আমাকে সাহায্য করুন।

১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সাহাগ বলেন, বিষয়টি খুব মর্মান্তিক। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ করার। সেই সাথে আহ্বান করবো সমাজের বিত্তবানদের যেনো তারা সবাই দিলীপকে বাঁচাতে এগিয়ে আসেন।

হাসপাতালের বিছানায় নয়- অর্থের অভাবে বিনা চিকিৎসায় বাবা মায়ের চোখের সামনে নিজের বাড়ির বারান্দায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দিলীপ। আসুন দিলীপের পাশে দাড়াই, আসুন আরও একবার প্রমান করি মানুষ মানুষের জন্য।

আপনার সাহায্য সংক্রান্ত সকল আলোচানা করুন সরাসরি দিলিপের বাবা ও তার পরিবারের সাথে। মোবাইল- ০১৭৫১২৬৪১১৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin